নূর হোসেন মামুন | ০৫:২৭ পিএম, ২০২০-১২-২৭
মামলার গুরুত্ব বাড়াতে কাপ্তাই বনবিভাগ মিথ্যার আশ্রয় নিয়ে উপজেলা যুবলীগ সভাপতি নাছির উদ্দিনকে ফাঁসিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৬ ডিসেম্বর) কাপ্তাইয়ের জেটিঘাটস্ত কাঠ ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নূর উদ্দিন সুমন।
লিখিত বক্তব্যে এম নূর উদ্দিন সুমন বলেন, মো. নাছির উদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছাড়াও দক্ষিণ বন বিভাগের পরিবহনের সফল ঠিকাদার ও ব্যবসায়ী। তাঁর ব্যবসায়ীক সফলতায় ও রাজনৈতিক বিচক্ষণতায় ঈর্ষাণ্বিত হয়ে একটি বিশেষ মহল বন বিভাগের কতিপয় কর্মকর্তার সাথে যোগসাজশে তাঁকে মিথ্যা মামলায় জড়ায়।
মিথ্যার আশ্রয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ে মন্তব্য করে নাছির পক্ষে তিনি বলেন, বন মামলার এজাহারে গাছের বেড় ৭ ফুট উল্লেখ করা হয়েছে, কিন্ত সরেজমিনে একটি ১০ ফুট ২ ইঞ্চি বেড়ের গাছ জব্দ আলামত হিসাবে প্রদর্শিত হয়েছে, যা চরম ষড়যন্ত্র। জব্দকৃত সেগুন কাঠের সরকারি গড় মূল্য বাস্তবে প্রতিফুটে ১৬শ’ টাকা হলেও মামলার মেরিট তৈরী করার প্রমাণ হিসাবে ৫ হাজার টাকা প্রর্দশন করা হয়েছে, যা নাছির উদ্দিনকে বেআইনি ভাবে সাজা প্রদানের জন্য সুবিধা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জব্দকৃত কাঠের দৈর্ঘ্য ২৫ ফুট উল্লেখ করা হয়েছে, কিন্ত গাছটি মাত্র ২২ ফুট ৫ ইঞ্চি। এছাড়া ৮৬৬ ঘনফুট সেগুন গোল কাঠ অপসারণের বিষয়ে আদালতে তথ্য প্রদান করা হয়েছে, যা বাস্তবে অসম্ভব। দূর্গম পাহাড়ে ৮৬৬ ঘনফুট কাঠ অপসারণে যেখানে ৩০ জন শ্রমিকের নূন্যতম ৬০ দিন সময় লাগে সেখানে কিভাবে তিনি সংরক্ষিত বনে একা প্রবেশ করে নিজ হাতে সেগুণ গাছ কর্তন করতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফজলুল কাদের মানিক, উপজেলা সেচ্ছাসেবকলীগের সা. সম্পাদক একরামুল হক, জেলা কৃষকলীগ নেতা সজিবুর রহমানসহ আরও অনেকে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited